বড়লেখায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালন

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

বড়লেখায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালন

বড়লেখা থেকে সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। বড়লেখা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে পৃথক দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবস দুটি পৃথকভাবে পালন করা হয়। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। অন্যদিকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ নিজাম উদ্দিন।

অনুষ্ঠান দুটিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। পরে উপজেলা সভাকক্ষে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন—

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাহিদ

মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিয়া কর্মকার

স্যানিটেশন প্রকৌশলী মঈন উদ্দিন

থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান

দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম

সাংবাদিক ও কমিটির সদস্য আব্দুর রবসহ অনেকে

বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

এই সংবাদটি 302 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ