বড়লেখা নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

বড়লেখা নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা শাখার সাংবাদিক নেতৃবৃন্দ।

৭ আগস্ট বৃহস্পতিবার বেলা ২ টায় সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সহ সভাপতি, সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক ( শিমুল) সহ-সভাপতি চ্যানেল এস, ও দৈনিক বসুন্ধরা পত্রিকার, বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক বাংলা টিভি ও আমার সংবাদ পত্রিকার বড়লেখা প্রতিনিধি রুয়েল কামাল,সাংগঠনিক সম্পাদক, অলিউর রহমান, দৈনিক লাল সবুজের দেশ বড়লেখা প্রতিনিধি, সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান, দৈনিক আলোর জগত বড়ালেখা প্রতিনিধি, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া, সকালের খোঁজখবর বড়লেখা প্রতিনিধি সদস্য সময়চিত্র পত্রিকার বড়লেখা প্রতিনিধি মোতাহের হোসেন, সদস্য ইমন আহমদ ৭১ টিভি বড়লেখা প্রতিনিধি প্রমুখ।
নবাগত ইউএনও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সদস্যদের সৌজন্য সাক্ষাতে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি 600 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ