ঢাকা |
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
বড়লেখায় অসুস্থ নানাকে দেখতে নানা বাড়ি যাওয়ার পথে এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া এলাকায়। সন্ধ্যায় ধর্ষিতা তরুণীর মামলায় পুলিশ সহযোগী সিএনজি চালিত অটোরিকশা চালকসহ ধর্ষককে গ্রেফতার করেছে। এরা হচ্ছে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির বাদেপুকুরিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে বাজার চৌকিদার দেলোয়ার হোসেন (২৫) ও উপজেলার চুকারপুঞ্জি গ্রামের মাসুক মিয়ার ছেলে আলী আহমদ (১৮)। শনিবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণী বৃহস্পতিবার খালার বাড়ি বেড়াতে যান। রাতে খবর পান নানা অসুস্থ। অসুস্থ নানাকে দেখতে শুক্রবার সকালে খালার বাড়ি থেকে নানার বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। শাহবাজপুর বাজারে আসার পর তরুণীর খালাতো ভাই সিএনজি চালক আলী আহমদের সিএনজিতে তুলে দেন। পথে সিএনজি চালক আলী আহমদ শাহবাজপুর বাজারের চৌকিদার দেলোয়ারকে সিএনজিতে উঠান। সিএনজিতেই দেলোয়ার তরুণীকে ধর্ষণের চেষ্টা চালালে তরুণী গাড়ি থেকে নামার চেষ্টা করে ব্যর্থ হয়। সিএনজি চালকের সহযোগিতায় দেলোয়ার জোরপূর্বক আতুয়া এলাকার নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে স্থানীয় লোকজন আসলে তরুণীকে রেখে ধর্ষক দেলোয়ার ও সহযোগী আলী আহমদ পালিয়ে যায়। নানা বাড়ি না ফেরায় খুঁজতে গিয়ে খালাতো ভাই ও স্থানীয় লোকজন আতুয়া এলাকা থেকে তরুণীকে উদ্ধার করেন। এ ঘটনায় দুপুরে ধর্ষক দেলোয়ার ও সহযোগী আলী আহমদের বিরুদ্ধে ধর্ষিতা তরুণী থানায় মামলা করেন। শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশ পৃথকস্থান থেকে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে।
তরুণী ধর্ষণের মামলায় দু’জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে এবং ধর্ষিতা তরুণীকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।