বড়লেখায় দেশীয় মদ সহ মাতাল অবস্থায় দু’জন গ্রেফতার

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২০

বড়লেখায় দেশীয় মদ সহ মাতাল অবস্থায় দু’জন  গ্রেফতার

১অক্টোবর রাত ১২.১৫ টার সময় উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান বড়লেখা সরকারি কলেজের পাশে মোবাইল কোর্ট পরিচালনা করে দেশীয় মদ সহ মাতাল অবস্থায় দুজন কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুজন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এস আই মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশ মোবাইল কোর্ট কে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন,বড়লেখা ও বড়লেখা থানার সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহি অফিসার।

এই সংবাদটি 936 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ