বিয়ানীবাজারে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব পালন

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯

বিয়ানীবাজারে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব পালন

বিয়ানীবাজার প্রতিনিধি : বছরের শুরুতেই নতুন শ্রেণীর নতুন বই হাতে পাওয়ার আনন্দে শিক্ষার্থীরা। সারাদেশের ন্যায় বিয়ানীবাজারের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন শ্রেণীর নতুন বই। আজ মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, সকালে অনুষ্ঠান করে বই বিতরণ শুরু করেন কর্তৃপক্ষ। প্রথম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সবার হাতেই নতুন বই। চার রঙের ও আকর্ষণীয় মলাটে বই পেয়ে খুশিতে নেচে বেড়াচ্ছে স্কুলের মাঠে
শিক্ষার্থীরা । অনেকেই আবার বই উল্টিয়ে কবিতা ও গল্প পড়া শুরু করে দিয়েছে।মঙ্গলবার সকালে ১১টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিয়ানীবাজার নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান এবং বিশেষ অতিথি হিসেবে বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর।অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুস টিটু প্রমুখ।

এই সংবাদটি 618 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ