বিয়ানীবাজারে ১টি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৮

বিয়ানীবাজারে  ১টি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার

বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ১টি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বারইগ্রাম ব্রীজের নিচ থেকে পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইগ্রাম ব্রীজের নিচে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করার খবর জানতে পারলে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ ওই স্থানে পৌছার সংবাদ পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই অভিযানে অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল মস্তাক সরকার, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি, ওসি (তদন্ত) জাহিদুল হক। ওই অভিযানে ০১ টি পাইপগান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সি জানান, বারইগ্রাম ব্রীজের নিচে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করার খবর জানতে পারলে পুলিশ অভিযান চালায় । আমাদের আসার খবর জানতে পারায় সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এই সংবাদটি 796 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ