বিয়ানীবাজার ফাইজা খাতুন তোহফাদার  মহিলা আলিয়া মাদরাসা’য় ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্টিত

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৮

বিয়ানীবাজার ফাইজা খাতুন তোহফাদার  মহিলা আলিয়া মাদরাসা’য় ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্টিত
বিয়ানীবাজার প্রতিনিধি ::
বিয়ানীবাজার উপজেলার ফাইজা খাতুন তোহফাদার  মহিলা আলিয়া মাদরাসা’য় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বাদ আসর বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর মেইন রোড সংল্গন  মাদরাসা প্রাঙ্গণে ইফতার ও আলোচনা সভায় মাদরাসা সুপার মাওলানা মিজানুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিলেট বিভাগের বিশিষ্ট আলেমেদীন মাওলানা হাফিজুর রহমান ( ঝিঙ্গা বাড়ী হুজুর) সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সিলেট জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসা উপাধ্যক্ষ  মাওলানা  মাসুক আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, বিয়ানীবাজার কামিল মাদরাসা সহকারী শিক্ষক মাওলানা মুহিবুর রহমান, বড়গ্রাম জামে’মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম, লাউতা উচ্চ বিদ্যালয়ের পাক্তন শিক্ষক সুয়াইবুর রহমান,  ইটাউরী মহিলা আলিম মাদরাসা’র সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম,    মুল্লাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ( ৪ নং ওয়ার্ড) মুইদুল হোসেন , বিশিষ্ট  ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ। – বিজ্ঞপ্তি

এই সংবাদটি 623 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ