ঢাকা |
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৮
এখন ঘরে বসেই জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রিমিয়াম জমা দেয়া যাবে। অনলাইনে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যে কোনো বীমা গ্রাহক বা কোম্পানির কর্মকর্তা-কর্মচারী প্রিমিয়াম জমা দিতে পারবেন। দিন-রাত ২৪ ঘণ্টাই এ সুবিধা চালু থাকবে।
গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে জেনিথ ইসলামী লাইফ কর্তৃপক্ষ সম্প্রতি এ সুবিধা চালু করেছে। সোমবার জেনিথ লাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেনিথ লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান, এ প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো স্থান হতে কোম্পানির ওয়েবসাইটের অনলাইন পেমেন্ট অপশনে গিয়ে সিটি ব্যাংকের অ্যামেক্স, ভিসা/মাস্টার কার্ড, ডাচ-বাংলা ব্যাংকের ডিবিবিএল নেক্সাস কার্ড, মোবাইল ওয়েলেট (বিকাশ, রকেট, এম-ক্যাশ এবং টি-ক্যাশ), ট্রাস্ট ব্যাংকের ডেবিট কার্ড, ইসলামী ব্যাংকের ডেবিট কার্ডসহ যেকোনো ব্যাংকের ভিসা/মাস্টার কার্ড ও কিউ ক্যাশ ব্যবহার করে প্রিমিয়াম দিতে পারবেন।
বীমা গ্রাহকরা Policyholder Only বাটনে ক্লিক করে এবং উন্নয়ন ও দাফতরিক কর্মকর্তারা Employee Only বাটনে ক্লিক করে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহক বা কর্মকর্তাকে zenithlifebd.com/online-payment ঠিকানায় যেতে হবে।
ওয়েবসাইটের নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে প্রিমিয়াম দেয়া যাবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।