বড়লেখায় কৃতি ছাত্র- ছাত্রী সংবর্ধনা সম্পন্ন

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৮

বড়লেখায় কৃতি ছাত্র- ছাত্রী সংবর্ধনা সম্পন্ন

মোস্তফা উদ্দিন, সময়চিত্র: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ্ইউনিয়নের বৃহত্তর লঘাটি যুব সংঘ কর্তৃক আয়োজিত কৃতি ছাত্র- ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) দাসের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০১৬-১৭ সালের পিএসসি ও জেএসসি কৃতি শিক্ষার্থীদের বৃহত্তর লঘাটি যুব সংঘ কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়।

সংঘের সভাপতি সাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সম্পাদক মস্তফা উদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের  হুইপ আলহাজ¦ মোঃ শাহাব উদ্দিন এম.পি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয় ইংরেজী বিভাগীয় প্রধান ড. বিজয় ভূষণ দাস, উপজেলা নির্বাহী কর্মাকর্তা সুহেল মাহমুদ, বিশেষজ্ঞ চিকিৎসক ড. দিগেন্দ্র চন্দ্র নাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ৭নং তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুত কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার উদ্দিন, এডভোকেট গোপাল চন্দ্র দত্ত (এপিপি), উপজেলা পৌকশলী বিদ্যুত ভূষণ পাল, বড়লেখা যুবলীগ সভাপতি মোঃ তাজ উদ্দিন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সময়চিত্র সম্পাদক ও প্রকাশক এম.ফয়জুল হক শিমুল,

এছাড়া ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সমাজসেবক সুলেমান আহমদ বাদশা, কাতার প্রবাসী জাহিদুল হক বদই, মাস্টার সুয়েব আ্হমদ, দাসের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পটল চন্দ্র দাস,মাস্টার মিজানুর রহমান, শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী অপি রাণী দাস, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নাদিয়াতুল জান্নাত, অভিভাবকদের মধ্য থেকে মুমিন আহমদ,এছাড়াও বড়লেখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সংঘের সহ সভাপতি মোঃ রফিক উদ্দিন, সহ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।

লন্ডন প্রবাসী মোঃ সাইদুর রহমান ও কাতার প্রবাসী মোঃ শামছুল ইসলামকে আর্থিক সহযোগিতার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সংবাদটি 637 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ