ঝিনাইদহে শিশু দিবসের হাতের লেখা প্রতিযোগিতায় ২য় নাফিসা আফরোজ

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০১৮

ঝিনাইদহে শিশু দিবসের হাতের লেখা প্রতিযোগিতায় ২য় নাফিসা আফরোজ

ঝিনাইদহ  প্রতিনিধি ঃ

ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করেছে নাফিসা আফরোজ। শনিবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে অতিথিদের হাত থেকে সে পুরস্কার গ্রহণ করেন। সেসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাফিসা আফরোজ শহরের পার্কপাড়া এলাকার মহসিন আলী ও তাসলিমা আক্তার নাসরিন দম্পতির প্রথম কণ্যা। নাফিসা আফরোজ সরকারি বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।

এই সংবাদটি 741 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ