এবার টাকা পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপেও

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮

এবার টাকা পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপেও

এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও টাকা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। শিগগিরই জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা টাকাও পাঠাতে পারবেন বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ডিজিটাল পেমেন্টের অ্যাপগুলোকে টেক্কা দিতেই তাদের এই আয়োজন।

জানা গেছে, এ পরিসেবা পুরোপুরি বিনামূল্য ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। দিতে হবে না অতিরিক্ত কোনো টাকা। হোয়াটসঅ্যাপের সেটিংসের মধ্যেই থাকবে ‘পেমেন্ট’ ফিচারটি। প্রাথমিকভাবে এ সেবাটি ভারতে চালু করা হলেও সবার জন্য এখনো উন্মুক্ত করা হয়নি।

এই সংবাদটি 592 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ