বিয়ানীবাজারের কাকরদিয়ায় ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

বিয়ানীবাজারের কাকরদিয়ায় ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকায় গত রবিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২০ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লক্ষ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়।
জানা যায়, কাকরদিয়া গ্রামের মৃত মুহিবুর রহমানের বাড়িতে গত রাতে ১৫/১৬ জনের ডাকাত দল হানা দেয়। ভবনের কেসি গেইটের তালা কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মূখে জিম্মি করে স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রি লুট করে পালিয়ে যায়। এদিকে বিকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন হুইপ সেলিম উদ্দিন এমপি।
ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল মুন্সি বলেন,আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের আটক করতে পারবো বলে বিশ^াস করি।

এই সংবাদটি 492 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ