এড.সামসুজ্জামান জামানের বাসায় তল্লাশীর নামে পুলিশী হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা তরুন প্রজন্ম দলের নেতৃবৃন্দ

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮

এড.সামসুজ্জামান জামানের বাসায় তল্লাশীর নামে পুলিশী হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা তরুন প্রজন্ম দলের নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহবায়ক বার বার নির্যাতিত মজলুম নেতা এড.সামসুজ্জামান জামানের বাসায় তল্লাশীর নামে পুলিশী হয়রানী ও বাসায় অবস্থানরত সদস্যদের সাথে দূর্ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা তরুন প্রজন্ম দলের নেতৃবৃন্দ।
বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা তরুন প্রজন্ম দলের সভাপতি এস.এ.লালা ও সাধারন সম্পাদক মাহবুব চৌধুরী বলেন-“অবৈধ আওয়ামী সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে শহিদ জিয়ার সৈনিকদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে।আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে জাতি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধানের আন্দোলনে ঐক্যবদ্ধ্য হয়ে রাজপথে নেমেছে,সেই সময়ে ত্যাগী নেতা-কর্মীদের বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী চালিয়ে জনমনে ভীতি সঞ্চার করছে।বিএনপি নেতা এড.সামসুজ্জামান জামানের বাসায় পুলিশী তল্লাশী ও ভাংচুরের তিব্র নিন্দা জানাই।এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি”।

এই সংবাদটি 502 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ