ঢাকা |
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮
বিয়ানীবাজার প্রতিনিধি: অন্যের প্ররোচনায় পল্লী বিদ্যুতের লাইনম্যান দ্বারা আব্দুল করিম’র বাগানের গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ: গত ২৫ ডিসেম্বর সোমবার বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ উত্তর পাড়িয়াবহর গোয়ালবাড়ী বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় আব্দুল করিম’র প্রতিবেশী রফিক উদ্দিন পল্লী বিদ্যুতের লাইনম্যান সুদীপ্ত দাস কে দিয়ে তার অনুপস্থিতে বাগান বাড়ীর প্রায় ৩৫/৪০ টি ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগপত্রে তিনি ৫০/৬০ হাজার টাকার ক্ষয় ক্ষতির কথা উল্লেখ করেন। গত ২৮/১২/২০১৭ ই পল্লী বিদ্যুতের জিএম বরাবরে তিনি ঘটনার সুষ্ট তদন্ত দাবী করে একটি আবেদন করলেও অধ্যাবধি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ নেননি। এলাকার মুরব্বী জাতীয় পার্টি বিয়ানীবাজার উপজেলার সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু জানান আমরা গ্রামবাসীর পক্ষ থেকে পল্লী বিদ্যুতের ডিজিএম এর সাথে মুঠো ফোনে আলাপ করেছি সুষ্ট তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছি। সরেজমীনে গিয়ে দেখা যায় অন্যান্য বাড়ীতে বিদ্যুতের খুটির উপর ও লাইনের ভিতরে গাছের ডাল পালা থাকলেও সেগুলো কাটা হয়নি। অনুসন্ধানে জানা যায় রফিক উদ্দিন বাড়ীর টিলা কেটে তার বাড়ীর খুটি ঝুকিপূর্ণ করেছেন ফলে খুটি নীচে নামানোর জন্য পরিকল্পিত ভাবে প্রতিবেশী আব্দুল করিম’র বাড়ীর গাছ এমনকি লাইনের বাহিরের গাছ কেটে ক্ষতিসাধন করিয়েছেন। সাথে সাথে উনার ছেলে ডিজিএম বিয়ানীবাজার এর সাথে আলাপ করলেও তিনি কোন সমাধান বা তদন্ত করেন নাই। স্থানীয় মেম্বার চেয়ারম্যান কে ও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম’র সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।