পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে নাঈম

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

পিএসসি পরীক্ষায় জিপিএ-৫  পেয়েছে নাঈম

 

বাবা-মায়ের অনেক দিনের লালিত স্বপ্ন আর আকাঙ্খাকে পুরণ করতে চাই । এভাবেই মৃদু হাস্যজ্জ্বল মুখে কথাগুলো বলছিল পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী তাওফিকুর রহমান নাঈম। এ আনন্দকে মনে গেঁথে আগামীতেও একই ফলাফল ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নাঈম। সে বড়লেখা উপজেলার  পকুয়া গ্রামের

আলতাফ হুসেন ও  নাজমা আক্তার নাজু’র বড় সন্তান। সে সুফিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনশিক্ষক মরহুম আব্দুল খালিক মাস্টারের নাতী।  এবারের  প্রাইমারী  স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায়   ফুল কুড়ি আদর্শ বিদ্যানেকতন গল্লাসাঙ্গন  স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে সে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তাওফিকুর রহমান নাঈম ভবিষ্যতে বড় আলিম হতে চায়। এদিকে তার এই ফলাফলে  পরিবারের সবাই আনন্দিত । তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে তাওফিকুর রহমান নাঈম দোয়াপ্রার্থী।

এই সংবাদটি 871 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ