খলিল চৌধুরী স্কুলের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমানের ইন্তেকালে পৌর মেয়রের শোক

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭

খলিল চৌধুরী স্কুলের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমানের ইন্তেকালে পৌর মেয়রের শোক

বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর এক শোক বার্তায় খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক কাজী মতিউর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মেয়র শোক বার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।
প্রবীন এ শিক্ষক কাজী মতিউর রহমানের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। তিনি খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এ স্কুল থেকে অবসর গ্রহণ করে তিনি শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর অধ্যক্ষ হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি 832 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ