ঢাকা |
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭
নরসিংদীর পলাশ উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে মনি বিশ্বাস (১৮) নামে এক কিশোরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রাম থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
নিহত মনি বিশ্বাসের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তিনি পরিবারের সঙ্গে পাইকসা শ্যামল ভৌমিকের বাড়িতে ভাড়া থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন।
নিহতের মা শেফালী বিশ্বাস বলেন, আমি ও আমার মেয়ে কোম্পানিতে কাজ করি। রোববার আমার রাতে ডিউটি ছিল। মেয়েকে ঘরে একা রেখে আমি কাজে যাই।
সকালে ফিরে এসে দেখি, মেয়ের গলাকাটা লাশ বাড়ির সামনে টালের নিচে পড়ে আছে।
এ বিষয়ে পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।