ঢাকা |
প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৭
বিশেষ প্রতিনিধি : বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারের বিকাশ এজেন্ট ব্যবসায়ী এমাদ উদ্দিনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ৩ লাখ ৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৩-৪ অজ্ঞাত দুর্বৃত্ত তার উপর এ হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ বাজারের আপ্তাব এন্ড সন্সের প্রোপাইটার ও বিকাশের এজেন্ট বিশিষ্ট ব্যবসায়ী এমাদ উদ্দিন (৪০) মঙ্গলবার রাত ১১ টায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তিনি আরেঙ্গাবাদ গ্রামের আপ্তাব উদ্দিন কটু মিয়ার ছেলে। বাড়ির প্রায় ১শ’ গত অদুরে পৌছামাত্র ৩-৪ অজ্ঞাত দুর্বৃত্ত এমাদ উদ্দিনের পথরোধ করে হামলা চালিয়ে সাথে থাকা ৩ লাখ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা দা ও ছোরায় উপুর্যপরি আঘাত চালিয়ে এমাদ উদ্দিনের মাথায় কোপ, পা, ডান ও বাম হাতের অসংখ্য রগ কেটে ফেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়। ব্যবসায়ীর টাকা ছিনতাই ও হামলার ঘটনায় আহতের ভাগ্নে নাসির আহমদ ১১ আগস্ট শুক্রবার অজ্ঞাত দুর্বৃত্তদের আসামী করে থানায় মামলা করেছেন। বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ী এমাদ উদ্দিনের উপর হামলাকারী দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।