পুর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অর্থায়নে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৭

পুর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অর্থায়নে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়ার প্রবাসীদের সংগঠন পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অর্থায়নে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  শনিবার দুপুর ১২ টায় পূর্ব মুড়িয়া দাখিল মাদ্রাসায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান’র সভাপতিত্বে ও সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মুড়িয়া ইউপি চেয়্যারম্যান আবুল খায়ের।
বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা’র সুপার মাও. ফয়েজ আহমদ, শিক্ষাবিদ জালাল উদ্দিন চৌধুরী, পূর্ব মুড়িয়া ইসলামিক সোসাইটি’র সভাপতি মাও. নুরুল হক, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়’র পরিচালনা কমিটির সদস্য সেলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম উদ্দিন, ট্রাস্ট’র সদস্য ইকবাল আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট’র প্রতিনিধি কয়েছ আহমদ তাপাদার,মোস্তফা উদ্দিন চৌধুরী, জিয়া উদ্দিন, ছায়দুল ইসলাম চৌধুরী, এবাদুর রহমান, সমাজসেবক মঈন উদ্দিন, শাহাব উদ্দিন, আব্দুস সোবহান, জাবেদ আহমদ তাপাদার প্রমুখ।

উল্লেখ্য ,  ট্রাস্ট’র অর্থায়নে পূর্ব মুড়িয়া এলাকার ১৫০ পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

এই সংবাদটি 444 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ