পূর্ব মুড়িয়ায় বন্যা কবলিত গ্রাম পরির্দশনে চেয়ারম্যান আলহাজ্ব আবুল খায়ের

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৭

পূর্ব মুড়িয়ায় বন্যা কবলিত গ্রাম পরির্দশনে চেয়ারম্যান আলহাজ্ব আবুল খায়ের
ইমরান হোসেন আলম :
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষনে বিয়ানীবাজার উপজেলার ১০ নং মুড়িয়া ইউনিয়ন পানিতে প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্হিতি অবনিতি হচ্ছে।
 উপজেলার মুড়িয়া ইউনিয়নের  পূর্ব মুড়িয়ার (বড়উধা, মাইজকাপন, ইনামপুর)  এলাকা থেকে বন্যা কবলিত প্রায় ৯টি পরিবারকে বড়উধা সরকারী প্রা: বিদ্যালয়ে  নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।
 হঠাৎ করে বন্যার পানি বড় আকার ধারণ করায়  পূর্ব  মুড়িয়ার বন্যা কবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন মুড়িয়া ইউ.পির চেয়ারম্যান আলহাজ্ব আবুল খায়ের।
পরিদর্শনকালে বন্যা কবলিত বড়উধা সরকারী প্রা: বিদ্যালয়ে আশ্রয় নেয়া পরিবারদের সবাইকে ধর্য্য ধারন করার জন্য অনুরোধ জানান।
তিনি বলেন ,   হঠাৎ করে আজকে বন্যার পানি বেড়ে যাওয়ায়  তাৎক্ষনিক খবর পেয়ে আপনাদের দেখতে এসেছি। আপনাদের অসহায়ত্ব ও কষ্ট দেখে খুব খারাপ লাগছে ।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা প্রসাশনের কাছে আমি বিষয়টি অবহিত করেছি শীগ্রহ ক্ষতিগস্ত পরিবারের মাঝে আমরা ত্রাণ নিয়ে উপস্থিত হব। বন্যার পানিতে যাদের বাড়ি ঘর তলিয়ে গেছে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার  জন্য অনুরোধ জানান এবং সবাই যাতে সরকারি সুযোগ সুবিধা পান সে বিষয়ে আশ্বাস প্রদান করেন।
মুড়িয়া ইউপি চেয়ারম্যান সহ এছাড়াও উপস্হিত ছিলেন , মুড়িয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য কাইয়ুম আহমদ , ৬ নং ওয়া‌র্ডের সদস্য  জ‌সিম উ‌দ্দিন , ‌বি‌শিষ্ট সমাজ‌সেবক মৌলানা নুরুল হক , বাংলার মানচিত্র টোয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক ইমরান হোসেন আলম ,মুড়িয়া ইউপির কম্পিউটার অপারেটর সোলেমানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ।

এই সংবাদটি 421 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ