ঢাকা |
প্রকাশিত: ৪:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : বড়লেখায় ৩৮ মাধ্যমিক স্কুল থেকে জেএসসি পরীক্ষায় এবার ৪৪২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৪০১৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২২৬ জন পরীক্ষার্থী। শতকরা পাশের হার ৯১। ১৪ মাদৃাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেডিসিতে ৬৯৮ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৫৩৩ জন। শতকরা পাশের হার ৭৬। জেডিসিতে উপজেলায় মাত্র ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ পাশসহ জেএসসিতে ৪৭ এ-প্লাস অর্জন করে এবারও চমক দেখিয়েছে বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল। জেএসসিতে আর.কে লাইসিয়াম স্কুল ছাড়াও শতভাগ ফলাফল অর্জন করেছে ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কুমারশাইল জুনিয়র স্কুল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, সংখ্যার দিক থেকে ৩১টি এ-প্লাস পেয়ে উপজেলার মধ্যে দ্বিতীয় হয়েছে দাসেরবাজার উচ্চ বিদ্যালয়, ২৬টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়। এছাড়া কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯জন, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১১জন, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১০জন, ছোটলিখা উচ্চ বিদ্যালয় থেকে ৯জন, পাকশাইল আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ০৯জন, ঈদগাহবাজার উচ্চ বিদ্যালয় হতে ৮জন, পিসি উচ্চ বিদ্যালয় থেকে ৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জেডিসিতে গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসা ও ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা থেকে ১জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা শতভাগ ফলাফল অর্জন করেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।