দক্ষিণ বিয়ানীবাজার অটো রিক্সা শ্রমিক জোটের আধিপত্য নিয়ে উত্তেজনা

প্রকাশিত: ৪:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

দক্ষিণ বিয়ানীবাজার অটো রিক্সা শ্রমিক জোটের আধিপত্য নিয়ে উত্তেজনা

দক্ষিণ বিয়ানীবাজার সিএনজি অটো রিক্সা শ্রমিক জোটে’র (রেজি নং ২০৯৭) কমিটি সংক্রান্ত  আধিপত্য নিয়ে দীর্ঘ দিন থেকে চাপা উত্তেজনা বিরাজ করলেও সর্বশেষ হতাহতের খবর পাওয়া গেছে।
জানা যায় – সংঘর্ষের মুল সুত্রপাত হয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে । এ নিয়ে গত ২ মাস থেকে চাপা উত্তেজনা থাকলেও  সর্বশেষ গত ১ সপ্তাহে উত্তেজনা চরম আকারে ধারন করে এবং উভয় পক্ষে ৩ জন হন।
সূত্রে প্রকাশ : সোমবার (৫ ডিসেম্বর) জেলা কমিটির উপস্থিতিতে হাতাহাতির ঘটনা ঘটে এতে আহত হন বারইগ্রাম ষ্ট্যান্ডের সভাপতি চেরাগ আলী ও থানাবাজার ষ্ট্যান্ডের কতুব উদ্দিন ।
৭ ডিসেম্বর বেলা ১টার দিকে ম্যানেজার ছমির উদ্দিন প্রহৃত হন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন- অবগত হয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠানো হয়েছে । কোন মামলা হয়নি।

এই সংবাদটি 369 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ