ড্রাইভারকে প্রহৃত করার জের ধরে

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৬

ড্রাইভারকে প্রহৃত করার জের ধরে

স্টাফ রিপোর্টারঃ

ড্রাইভারকে প্রহৃত করার জের ধরে বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের দুটি গ্রামে এলাকায় মাইকিং করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ মুখোমুখি অবস্থান করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবা বড়লেখায় জনৈক ড্রাইভারকে প্রহৃত করার জের ধরে আজ শুক্রবার জুমআর পর থেকে চান্দগ্রাম ও বাহাদুরপুর গ্রামের অধিকাংশ লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ মুখোমুখি অবস্থায় অবস্থান করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি বড়লেখার সাথে  সময়চিত্রের আলাপকালে তিনি জানান তাৎক্ষণিক পুলিশের উপিস্থিতিতে পরিস্থিতি শান্ত রয়েছে । বিষয়টি শালিস পর্যায়ে আছে। থানায় কোন মামলা হয়নি।

এই সংবাদটি 442 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ