৮ কোটি টাকা ব্যয়ে কাঁঠালতলী-মাধবকুন্ড সড়কের সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৬

৮ কোটি টাকা ব্যয়ে কাঁঠালতলী-মাধবকুন্ড সড়কের সংস্কার কাজের উদ্বোধন

বহু প্রতিক্ষিত দেশের বৃহত্তম পর্যটন কেন্দ্র মাধবকুন্ড ইকোপার্ক যোগাযোগ ব্যবস্থা মনোরম ও আরো সুন্দর প্রশস্থ রাস্তার কাজের উদ্বোধন হল । যে রাস্তার বেহাল দশার কারনে পর্যটন এলাকা ঘুরতে যেতে মানুষ ভয় পেত সে রাস্তার সংস্কার কারে উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ বড়লেখা- জুড়ি  মৌলভীবাজার-১ আসনের এম.পি সাহাব উদ্দিন। 

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় দেশের দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক ও প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ডর সংযোগ সড়ক কাঁঠালতলী-মাধবকু-ের সংস্কার কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। কাঁঠালতলী বাজার থেকে মাধবকু- জলপ্রপাত পর্যন্ত অভ্যন্তরীণ ৮ কি:মি: সড়ক সংস্কার কাজে সরকারের প্রায় সোয়া ৮ কোটি টাকা ব্যয় হয়েছে।

 শুক্রবার (১১ নভেম্বর) মাধবকুন্ড জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মাধবকু- উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিদ খান, মাধব পানপুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ওয়ান বর এলগিরি প্রমুখ।

এই সংবাদটি 447 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ