ঢাকা |
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : বড়লেখায় উপজেলায় পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ। ৩১ অক্টোবর সোমবার নিজ বাহাদুরপুর ইউপি’র নিশ্চিন্তপুর গ্রামের ফয়েজ খান কটইর বাড়ির পিছনের পরিত্যাক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় আব্দুল আহাদ (৩০) নামে যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত আহাদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি’র তারাদরম গ্রামের আরমুজ আলীর ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি’র তারাদরম গ্রামের আরমুজ আলীর ছেলে আব্দুল আহাদ দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিলেন। ৩০ অক্টোবর রোববার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। স্বজনরা অনেক খোঁজ করে তাকে পাননি। এদিকে ৩১ অক্টোবর সোমবার নিজ বাহাদুরপুর ইউপি’র নিশ্চিন্তপুর গ্রামের ফয়েজ খান কটই সকাল আনুমানিক ৮টার দিকে গরুর বাছুরের সন্ধান করতে গিয়ে বাড়ির পশ্চিম দিকের পুকুরে একটি লাশ ভাসতে দেখতে পেয়ে এলাকার লোকজনকে জানান। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ লাশের সুরহতাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবার ও এলাকার লোকজন বলছেন, নিহত আহাদ মৃগী রোগী। সে প্রায় রাতেই বাড়ি যেতো না। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতের লক্ষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।