ঢাকা |
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
বিশেষ প্রতিনিধি : বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চা বাগানে আট বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটিত পাশবিকতার এ ঘটনায় শিশুটির পিতার অভিযোগে জাহাঙ্গীর মিয়া (২০) নামে এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে। জাহাঙ্গীর একই চা বাগানের নুরুল হকের ছেলে। থানা পুলিশ ও ধর্ষিতা শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে জাহাঙ্গীর মিয়া শিশুটিকে ধর্ষণ করে। শুক্রবার রাতেই শিশুটির বাবা জাহাঙ্গীরকে আসামি করে থানায় ধর্ষণ মামলা (নং-২৫) করেন। পরে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান শিশুকন্যা ধর্ষণের মামলায় একমাত্র আসামী জাহাঙ্গীর মিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।