সাংবাদিক চয়ন জামানের কুলখানি সম্পন্ন

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

সাংবাদিক চয়ন জামানের কুলখানি সম্পন্ন

বিশেষ প্রতিনিধি : কুলাউড়ার উদীয়মান সাংবাদিক ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সাহিত্য সম্পাদক, দৈনিক যুগভেরীরর স্টাফ রিপোর্টার অমরুজ্জামান চৌধুরী (চয়ন জামান) এর কুলখানি ২৪ অক্টোবর সোমবার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়াস্থ তাঁর নিজ বাড়ীতে সম্পন্ন হয়। কুলখানিতে কুলাউড়ার সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সদালাপি, মুক্তচিন্তার অধিকারী, সাহিত্যমোদি ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ চয়ন জামান ২১ অক্টোবর শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এই সংবাদটি 762 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ