এই মাত্র পাওয়া: হবিগঞ্জে পারাবত ট্রেনের দুই বগিতে আগুন

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬

এই মাত্র পাওয়া: হবিগঞ্জে পারাবত ট্রেনের দুই বগিতে আগুন

আব্দুর রহমান ইবনে আশরফ::০৭ অক্টোবর শুক্রবার হবিগঞ্জের মাধবপুরে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন লেগেছে। হবিগঞ্জ স্টেশন মাষ্টার জানান, আগুন লাগার ঘটনায় এখনো হতাহতের বিষয়ে তারা নিশ্চিত হতে পারেন নি।

তিনি জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে ট্রেনটি মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে পৌঁছালে পারাবত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন থেকে এই আগুন লাগে। পরে তা দুটি বগিতে ছড়িয়ে পড়ে। যাত্রীরা সবাই ভয়ে ট্রেন থেকে নেমে গেছেন। তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। হবিগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

এই সংবাদটি 731 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ