ঢাকা |
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬
বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিগলবাকস্থ মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মঙ্গলবার বিদ্যালয় হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের গুনগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষে অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নবীগঞ্জ উপজেলার দিগলবাকস্থ মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার বিদ্যালয় হল রুমে এক মতবিনিময় সবার আয়োজন করা হয়।
সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রাহমান সুলতানের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মতিউর রহমান চৌধুরী মুফতি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয় মৌলভীবাজারের প্রধান শিক্ষিকা বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক আব্দুল হান্নান চৌধুরী চান মিয়া, সাংবাদিক শামসুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী জোসেফ আহমেদ প্রমুখ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসাইন আহমদের উদ্বোধনী বক্ত্যবের মধ্য দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় সচেতন অভিভাবক ও এলাকাবাসীর সরব উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য।
অভিভাবকগণ তাদের সুচিন্তিত মতামত তুলে ধরার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাদের সর্বাত্মক সহযোগীতার অংগীকার ব্যাক্ত করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।