বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৬

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎ স্পৃষ্টে জুমন আহমদ (২৪) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত জুমন সিলেট শহরের বাঘবাড়ি এলাকার আব্দুস সামাদের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা পৌর শহরের চৌমোহনায় হক ব্রাদার্সের নির্মানাধীন বিল্ডিংয়ের রাজমিস্ত্রি জুমন আহমদ শুক্রবার রাতে গ্রান্ডার মেশিন ডিসকানেক্ট করতে গিয়ে বিদ্যুৎ স্পিৃষ্ট হয়ে আহত হন।

গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিল্ডিংয়ের ঠিকাদার গাজী আহমদ জানান, ২৭ আগস্ট শনিবার বাদ যোহর নিহত জুমনের সিলেটস্থ পাড়ায় জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।

এই সংবাদটি 813 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ