যুক্তরাজ্য প্রবাসী সোহরাব হোসেনের উদ্যোগে শোক দিবসে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

যুক্তরাজ্য প্রবাসী সোহরাব হোসেনের উদ্যোগে শোক দিবসে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি: যুক্তরাজ্য প্রবাসী সোহরাব হোসেন ও দেলওয়ার হোসেনের উদ্যোগে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের কবিরা গ্রামে তাদের নিজ বাড়ীতে বিকাল ৩ ঘটিকার সময় যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়াররম্যান রফিকুল ইসলাম সুন্দর, বিশেষ অতিথি বড়লেখা পৌর মেয়র কামরান চৌধুরী, ৩নং নিজ বাহাদুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ময়নুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জুবায়ের আহমদ লিটন, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান গৌছ উদ্দিন, যুবলীগ নেতা কামাল উদ্দিন, ইউপি সদস্য শামীম আহমদ, সাজু আহমদ, প্রমুখ। সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের রুহের মাগফেরাত কামনা করেন এবং বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়জুল হক ।

এই সংবাদটি 779 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ