ঢাকা |
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬
জঙ্গিবাদ বিস্তারের অভিযোগে দেশের সব পিস স্কুল বন্ধের নির্দেশের পর মৌলভীবাজারের বড়লেখার একটি গ্রামে ‘বড়লেখা ইন্টারন্যাশনাল পিস স্কুল’ নাম বদল করে ‘বড়লেখা ইন্টারন্যাশনাল প্রি-স্কুল’ করে চালু রাখার চেষ্টা করা হচ্ছিলো। তবে মঙ্গলবার (০৯ আগস্ট) ওই স্কুলটি বন্ধ করে দিয়েছে থানা পুলিশ। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি’র ঘোলসা গ্রামে প্রায় দেড় বছর ধরে পিস স্কুল নামে এই স্কুলটি পরিচালিত হয়ে আসছিলো। ২০১৫ সালে যাত্রা হওয়া এ স্কুলটিতে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। বর্তমানে স্কুলটিতে ৪০ জন ছাত্রছাত্রী ও ৪জন শিক্ষক-শিক্ষিকা কমর্ররত আছেন। সম্প্রতি পিস স্কুল বন্ধে সরকারি নির্দেশনা জারির পর স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে নাম বদলে ফেলে। নাম পরিবর্তন করে রাখা হয় ‘বড়লেখা ইন্টারন্যাশনাল প্রি-স্কুল’।
সূত্র জানায়, সরকার সম্প্রতি পিস স্কুল বন্ধ ঘোষণা করেছে। সেই নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান স্কুলে উপস্থিত হয়ে ওই পিস্ স্কুলের কার্যক্রম বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
স্কুলের অধ্যক্ষ আহমেদ মতুর্জা জানান, এটি দেশে বন্ধ ঘোষিত পিস স্কুলের কোনো শাখা নয়। পিস স্কুলের সাথে আমাদের প্রতিষ্ঠানের কোনো সম্পর্কও নেই। নামটি ভালো লাগায় এ রকম নামকরণ করা হয়েছিলো। সরকার পিস স্কুল বন্ধ ঘোষণা করার পর আমরা এটার নাম পরিবর্তন করেছি। বর্তমান নাম বড়লেখা ইন্টারন্যাশনাল প্রি-স্কুল। স্কুলের নিবন্ধন ছিলো না। তিনি আরও জানান, চার-পাঁচদিন আগে নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার বিধি মোতাবেক নাম পরিবর্তনের জন্য প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেছি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার জানান, স্কুলটি অনুমোদনহীন। স্কুলের নিবন্ধন থাকলে আমরা জানতাম। আমরা নিবন্ধন দিই না। স্কুলটির নাম পরিবর্তনের জন্য মঙ্গলবার আবেদন করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের জন্য স্কুল কর্তৃক্ষকে বলা হয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান স্কুল বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুলটি বন্ধ করে দেয়া হয়েছে। ওরা বলেছে শুধু নামকরণ ছাড়া পিস স্কুলের সাথে আর কোনো সম্পর্ক নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি যাতে বন্ধ থাকে সেজন্য বুধবার (১০ আগস্ট) থেকে স্কুলের সামনে পুলিশ মোতায়েন থাকবে।
দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম আবদুল্লাহ আল মামুন জানান, প্রতিষ্ঠানটি বন্ধসহ আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।