গলা ব্যথায় করণীয়

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৬

গলা ব্যথায় করণীয়
গলার ভেতর জিহ্বার পেছনে দুই পাশে দুটি টনসিল থাকে। নাকের পেছনে থাকে এডেনয়েড। জন্মের আগে এ অঙ্গ রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে জড়িত। জন্মের পর দুই বছর বয়সের পর এরা স্থানীয় রোগ প্রতিরোধ করে। গঠনগত দিক থেকে টনসিল, এডেনয়েড ও অ্যাপেনডিক্সের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরা ক্রমান্বয়ে সংকুচিত হতে থাকে এবং ১২-১৪ বছর বয়সে টনসিল ও এডেনয়েডে তেমন সমস্যা হওয়ার কথা নয়।
টনসিল ইনফেকশনের লক্ষণ- ঘনঘন গলাব্যথা, জ্বরে ভোগা, ঢোক গিলতে বা খাবার খেতে কষ্ট হওয়া, শিশুর খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়ার কারণে দেহে পানি স্বল্পতা ও ক্যালরির অভাব দেখা যায়। ঘনঘন টনসিল ইনফেকশন হলে এর আকার বড় হয়ে যায় এবং শ্বাসের রাস্তা ও খাদ্য গ্রহণের পথ বাঁধাগ্রস্ত হয়। ফলে বাচ্চা হাঁ করে শব্দ করে ঘুমায়। একে স্লিপ এপনিয়া বলে। যদিও এটি এডেনয়েডে সমস্যার কারণে প্রধানত হয়ে থাকে।
এডেনয়েড বড় হলে- এর ফলে শিশু ঘনঘন সর্দি, কাশি, ঠাণ্ডায় ভোগে, কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট ও রাতের বেলা কাশি হয়। গলায় এ ধরনের প্রদাহ হলে কানে পুঁজ বা পানি জমে ও বাচ্চা কানে কম শুনে।
জটিলতা- গলা বা টনসিল ইনফেকশন থেকে বাতজ্বর হতে পারে। এর ফলে হার্ট ও কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে।
চিকিৎসা- বারবার ইনফেকশন হলে টনসিল ও এডেনয়েড অপারেশন করার প্রয়োজন হয়। তা না করলে এ অঙ্গ জীবাণুর ঘাঁটি হয়ে যায়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়।
লেখক : বিভাগীয় প্রধান, নাক, কান, গলা রোগ বিভাগ, বারডেম, ঢাকা

এই সংবাদটি 449 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ