ঢাকা |
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনার আড়াই বছর পরও মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রী কলেজটি সরকারীকরণ হয়নি। সাম্প্রতিক দেশের ১৯৯ টি বেসরকারী কলেজ সরকারী করণের একটি তালিকা প্রকাশিত হয়। এ তালিকায় বড়লেখা ডিগ্রী কলেজের নাম না থাকায় কলেজের আড়াই হাজার শিক্ষার্থী, অর্ধশত শিক্ষক স্টাফসহ বিভিন্ন মহলে হতাশা বিরাজ করছে।
জানা গেছে, ১৯৮৬ সালের ১০ জুলাই বড়লেখা উপজেলায় সর্ব প্রথম কলেজ প্রতিষ্টা করা হয়। পরবর্তীতে এ কলেজটি ডিগ্রী পর্যায়ে উন্নীত হয়। বিভিন্ন সময়ে বড়লেখা ডিগ্রী কলেজটিকে সরকারী করণের দাবী উত্থাপিত হয়। ২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখায় সরকারী সফরে যান। বড়লেখা ডিগ্রী কলেজের মাঠে আ’লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫২ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা ডিগ্রী কলেজকে সরকারী করার ঘোষনা দেন। প্রধানমন্ত্রীর ঘোষনার প্রেক্ষিতে জাতীয়করণের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২০১৫ সালের ৩১ জুলাই সরেজমিন পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শন সম্পন্ন করেন পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান ও উপ-পরিচালক (কলেজ-১) আবু সুলতান মোঃ একে সাব্রী। পরিদর্শন প্রতিবেদন সুত্রে জানা যায়, ৩ একর ৬২ শতাংশ ভুমির ওপর স্থাপিত বড়লেখা ডিগ্রী কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৯৯০ সালের ১ মার্চ ¯œাতক (পাস) পর্যায়ে ১৯৯১ সালের ১ মার্চ এমপিওভুক্ত হয়। সরকারী করণের সবধরণের অবকাঠামো/বিভাগ বিদ্যমান। এরপর দেড় বছর ধরে রহস্যজনক কারণে বড়লেখা ডিগ্রী কলেজ সরকারী করণ কার্যক্রম পরিদর্শন প্রতিবেদনের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
বড়লেখা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রীর ঘোষনার পর সরকারী করণের উদ্দেশ্যে কলেজ পরিদর্শন হয়েছে। এরপর আর কোন নির্দেশনা পাননি। সম্প্রতি দেশের ১৯৯টি বেসরকারী কলেজ সরকারী করণের তালিকায় বড়লেখা ডিগ্রী কলেজ না থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একধরনের হতাশা বিরাজ করছে।
স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন জানান, বড়লেখা ডিগ্রী কলেজ সরকারী করণ স্বয়ং প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত বিষয়। এটি অবশ্যই সরকারী হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজকে সরকারী করেছেন, এজন্য বড়লেখাবাসী অত্যন্ত খুশি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।