ঢাকা |
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৬
বুধবার দুপুরে বাহুবল দীননাথ মডেল স্কুলের শিক্ষার্থীরা স্কুল জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামার পর একপর্যায়ে এ সংঘর্ষ হয়।
বাহুবল থানার ওসি মনিরুজ্জামান বলেন, “আন্দোলন শেষে ছাত্ররা থানা মোড় দিয়ে যাওয়ার পথে হঠাৎ থানায় হামলা চালিয়ে পুরো থানা ভাংচুর করেছে। এ সময় পুলিশসহ কয়েকজন আহত হয়।”
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রায় শত রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
ঘটনার পর এসআই দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।
সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল কুদ্দুস বলেন, ঘটনার পর ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
“গুরুতর আহত পথচারী আবদুল মতিনকে (৫৫) সিলেট পাঠানো হয়েছে। এছাড়া তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পাশাপাশি আরও তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।