ঢাকা |
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬
এম. মছব্বির আলী: দেখতে অনেকটা ক্ষুদ্র পাখি। অতিবিরল এই পাখির নাম পাতারি ফুটকি। এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে শুধু এর অস্থিত্ব মিলেছে।
বাংলাদেশ বার্ড ক্লাবের তথ্যমতে, প্রথমবারের মত বাংলাদেশে নিশ্চিত হওয়া গেল অতি বিরল পাতারি ফুটকির অস্থিত্ব। এর আগে তিনবার তাকে দেখার রেকর্ড থাকলেও ২০১৫ সালে সন্দেহাতীতভাবে পাতারি ফুটকি থাকার প্রমাণ পাওয়া গেছে হাকালুকি হাওরে।
পাখি বিশেষজ্ঞদের মতে, অপূর্ব এই ক্ষুদে পাখির সাথে যেন পাখির চেয়ে ইঁদুরের মিলই বেশি। ঘাসের শিকড়ের নিচ দিয়ে চলা পোকা শিকার করে খাবারের জন্য। অথচ সে উড়ে আসে আমাদের অঞ্চলে তাঁর মূল নিবাস হিমালয় থেকে। এর ইংরেজী নাম-(ডধৎনষবৎ)।
বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক জানান, দেশের শুধুমাত্র হাকালুকি হাওরে পাতারি ফুটকি পাখির অস্থিত্ব পাওয়া গেছে।
পাতারি ফুটকি ছাড়াও উল্লেখযোগ্য কিছু পাখির দেখা মেলে হাকালুকি হাওরে আর তাহলো-তিলা-ঝাড়ফুটকি, পালাসি-ফড়িংফুটকি, বৈকাল-ঝাড়ফুটকি এবং লালচাঁদি-ফুটকি। তবে সবচেয়ে বেশি ধরা হয়েছিল মেটে-ফুটকি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।