ঢাকা |
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বুধবার (৭ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশটি প্রার্থী রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নির্বাচনী বিচারিক কমিটি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নোটিশ দিয়েছে। আচরণবিধি ভঙ্গের অভিযোগ যাচাই করা হচ্ছে এবং আমরা সতর্ক অবস্থায় আছি।”
নোটিশে বলা হয়, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ড. রেজা কিবরিয়া কর্মী–সমর্থকদের সঙ্গে জনগণের মধ্যে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালান। ওই ঘটনায় স্থানীয় ব্যক্তি জিতু মিয়া সেন্টু ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ করেন।
এছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের অভিযোগে মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে অপর এক ব্যক্তি ৪ জানুয়ারি লিখিত অভিযোগ দাখিল করেন।
উল্লেখিত অভিযোগগুলোর ভিত্তিতে কমিটি ড. রেজা কিবরিয়াকে ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।