‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৪টি ভারতীয় গরু জব্দ ‎

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৬

‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৪টি ভারতীয় গরু জব্দ ‎

‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৪টি ভারতীয় গরু জব্দ

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।

‎হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

‎রোববার (২২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধীন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

‎বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ফরেস্ট ও গুইবিল এলাকায় অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

‎জব্দ করা গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

‎বিজিবির ৫৫ ব্যাটালিয়নের কর্মকর্তারা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার ও স্থানীয় জনগণের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই সংবাদটি 100 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ