হবিগঞ্জ সংবাদ :হবিগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক পৃথক ঘটনায় প্রায় দেড় শতাধিক আহত : পাঠিয়েছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি এম. এ. আই সজিব

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৬

হবিগঞ্জ সংবাদ :হবিগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক পৃথক ঘটনায় প্রায় দেড় শতাধিক আহত : পাঠিয়েছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি এম. এ. আই সজিব

হবিগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক পৃথক ঘটনায় প্রায় দেড় শতাধিক আহত
পাঠিয়েছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি এম. এ. আই সজিব

বাহুবলে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ ৩০
বাহুবলে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালাকারইল ও ফতেহপুর গ্রামবাসীর মাঝে এ সংঘর্ষ হয়।
জানা যায়, উপজেলার কালাকারইল গ্রামের আফরোজ মিয়া ও ফতেহপুর গ্রামের আদম উল¬ার মাঝে দীর্ঘদিন ধরে টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফতেহপুর বাজারে দুই পক্ষের লোকজনের মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায় ফতেহপুর গ্রামের সিজিল মিয়া (৩০) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এছাড়া কালাকারইল গ্রামের সুইয়া (৩৪) ফতেপুর গ্রামের বিল¬াহ মিয়া (২৫), আশিক মিয়া (৩৫), আওয়াল মিয়া (৩৪), লুৎফুর রহমান (২৩), বিলাত মিয়া (৩৬) ও সাহেব আলী (৩০), কালাকারৈল গ্রামের সিরাজ মিয়া (২৬), কাঞ্চন মিয়া (২৫), আব্দুল হাই (৩৭), আব্দুর রউফ (৩৬), আবুল সালেহ (২৫), ছায়েদ মিয়া (২০), সায়েস্তা মিয়া (২৬), আতাউর রহমান (৩০) ও কানু চন্দকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন পুলিশ কনষ্টেবল খুরশেদ আলম ও রফিকুল ইসলাম হয়েছেন। তারা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই কাজী জিয়া উদ্দিন ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে মাটি কাটা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে মাটি কাটা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজিউড়া ইউনিয়নের উচাইল চারিনাও গ্রামে জজ মিয়ার সাথে একই গ্রামের জহুর আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল উভয়পক্ষ বিরোধীয় ভূমিতে মাটি কাটতে গেলে দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। গুরুতর আহত অবস্থায় জালাল মিয়া (৩৫), আক্তার মিয়া (৩৫), সিরাজ আলী (৭০), আব্দুল আওয়াল (৩৫), মোশারফ (২৫), আব্দুর রউফ (৩০), সিজিল মিয়া (৪৫), বদরুল মিয়া (৩৫), আহাম্মদ আলী (২০), আছমা খাতুন (৩৫), তাছলিমা (৩০) ও এংরাজ বিবি (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে জহুর আলীকে মুমুর্ষূ অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে আহতরা হাসপাতালে আসার পথে ফের সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হয়। ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে।
নায়কের হামলায় রুবেল মিয়া (২২) নামের এক যুবক আহত
হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে আয়োজিত কৃষি শিল্প ও বাণিজ্য মেলার সার্কাসে আসা নবাগত নায়কের হামলায় রুবেল মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছে। সে শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা। আহত সুমন জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা সে মেলার সার্কাসে শো দেখতে যায়। রাত ৮টার দিকে নবাগত চলচ্চিত্র নায়ক সংগ্রাম খাঁন ও নায়িকা মেঘা গাড়িযোগে সার্কাসের ভেতর প্রবেশ করে। গাড়ি থেকে নামার সময় রুবেল দৌড়ে তাদের পাশে গিয়ে দাড়ায়। এ সময় নায়ক সংগ্রাম ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে বেধড়ক মারপিট করে। রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। মেলায় আগত দর্শনার্থীরা জানান, সাকার্স আয়োজনকারীর নিরাপত্তার অভাবে এরকম ঘটনা ঘটেছে।

শায়েস্তানগর হকার্স মার্কেট এলাকায় দেনাদারের হামলায় পাওনাদার ও তার স্ত্রী আহত
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হকার্স মার্কেট এলাকায় দেনাদারের হামলায় পাওনাদার ও তার স্ত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, অনন্তপুর এলাকার বাসিন্দা হাসপাতাল এলাকার চা দোকানদার রিয়াদের কাছ থেকে তার বন্ধু করিম টাকা হাওলাদ নেয়। গতকাল ওই সময় রিয়াদ ও তার স্ত্রী কুলসুমা আক্তার টাকা ফেরত চাইলে ক্ষিপ্ত হয়ে করিম ও তার লোকজন তাদেরকে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে কুলসুমা সদর থানায় মামলা করেছে।
চৌধুরীবাজার এলাকা থেকে কামাল মিয়া (৩০) নামের এক চোর আটক
হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকা থেকে কামাল মিয়া (৩০) নামের এক চোরকে আটক করেছে জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার সঞ্জব আলীর পুত্র। পুলিশ সুত্রে জানা যায় ওই এলাকায় সন্দেহজনক ঘুরাফেরা করায় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি 833 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ