হবিগঞ্জে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮

হবিগঞ্জে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

হবিগঞ্জে শহরতলীর সুলতান মাহমুদপুর মাঠে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে ।

বৃহস্পতিবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।

আয়োজকরা জানান, ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন। এ ছাড়া ৬টি মেডিকেল টিম, মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়াও ১৫ একর এলাকাজুড়ে বিশাল ইজতেমা ময়দানে পানি ও বিদ্যুৎসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

আয়োজকরা আরও জানান, এতে প্রায় দুই লাখ বা তার চেয়েও বেশিসংখ্যক মুসল্লি ইজতেমায় অংশগ্রহণ করবেন। ইজতেমায় তাবলীগ জামাতের কেন্দ্রীয় মুরুব্বী মাওলানা জুবায়ের আহমেদসহ দেশি-বিদেশি অনেক মুরুব্বী বয়ান দেবেন ও দাওয়াতের কার্যক্রম সম্পর্কে নির্দেশনা দেবেন। শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

এই সংবাদটি 634 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ