ঢাকা |
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬
স্টাফ রিপোর্ট :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাকর্মীদের ওপর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এর তীব্র বিচার দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।
হাসপাতালের সামনেও হামলার শিকার হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আমরা যখন আহত সাত-আটজন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাচ্ছিলাম, তখন চব্বিশের জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী ঢাকা মেডিকেলের গেটে আক্রমণ করেছিল, ঠিক একইভাবে ছাত্রদল-যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা আমাদের ওপর হামলা চালায়। আমাদেরকে হাসপাতালেও ঢুকতে দেয়নি। এমনকি আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারা হয়েছে, ইট মারা শুরু করেছে।” এ সময় পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে সারজিস আলম বলেন, “আমরা এখানে পুলিশ দেখেছি। এত বড় হামলার পরেও তারা পেছনে দাঁড়িয়ে নাটক দেখছে। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে—এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী? শুধুমাত্র দ্বিমত বা সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করা হচ্ছে? সালাহউদ্দিন আহমদকেও জবাব দিতে হবে, তারা কি এই জি কে গউছদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের ঠিকাদারি দিয়ে রেখেছেন কি না।” হামলার বিচার দাবি করে এনসিপির এই নেতা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, “এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদের মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে। কিন্তু এর বিচার ও জবাব দিতেই হবে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।