হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদের গুদাম উন্মোচন গাঁজাসহ চারজন আটক

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদের গুদাম উন্মোচন গাঁজাসহ চারজন আটক

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় মদ উৎপাদন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকায় চারজনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় মদ, গাঁজা, নগদ অর্থ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
‎
‎সেনাবাহিনী সূত্র জানায়, শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে চুনারুঘাট আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার চাঁনপুর বাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন করেন। তল্লাশিকালে দেশীয় মদ পান করার সন্দেহে দুই ব্যক্তি- মো. লুৎফর রহমান ও সুনীল মোদিকে আটক করা হয়।
‎
‎
‎পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল চাঁনপুর বাজার এলাকার বিষ্ণুনাথের বাড়িতে অভিযান চালায়। সেখানে দেশীয় মদের একটি গুদাম শনাক্ত করা হয়। অভিযানকালে ২ লাখ ৩০ হাজার টাকা, ২ হাজার ৪০০ লিটার গুড়, ৩৭৮ কেজি মোলাসেস (গুড়), দুটি মোবাইল ফোন ও দেশীয় মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই প্রক্রিয়াধীন মদ ধ্বংস করা হয়।
‎
‎উদ্ধারকৃত মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎অভিযান শেষে ফেরার পথে সেনা টহল দল দেওরগাছ এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে-মো. ইসহাক মিয়া (২৫) ও মো. বায়েজিদ মিয়া (৩০)আটক করে। তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
‎
‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই সংবাদটি 104 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ