ঢাকা |
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে আনুমানিক সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুটি যানবাহনও জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এলাকাটি সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানের অংশ হিসেবে গত রাত আনুমানিক দুইটার দিকে একটি কাভার্ড ভ্যানকে সংকেত দিয়ে থামানো হয়।
কাভার্ড ভ্যানটি তল্লাশি করে কাঠের গুঁড়া ভর্তি বস্তা দেখে সন্দেহ হলে সেগুলো নামিয়ে বিস্তারিত তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির বডির ভেতরে তৈরি করা গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়।
একই সময়ে অপর একটি বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী ও জিরা জব্দ করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে বিজিবির একটি বিওপি এলাকায় ভারতীয় মদ ও পেঁয়াজ উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা। অভিযানে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল ও যানবাহনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।