ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে একটি আরটিআর মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) ধ্রুবেশ চক্রবর্তী কিলো–১ ডে ডিউটির দায়িত্ব পালনকালে গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় একটি আরটিআর মোটরসাইকেলসহ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ এবং থানার রেকর্ডপত্র যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-শায়েস্তাগঞ্জ উপজেলা-এর অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (৩৫) এবং একই গ্রামের জাহিদ মিয়ার ছেলে বাবলু মিয়া (২২)।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া স্বপন মিয়া একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ১২টি ডাকাতি মামলা, বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা, ৮টি মাদক মামলা, ২টি চুরির মামলা, ১টি দ্রুত বিচার মামলা, ১টি অপহরণ মামলাসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।