ঢাকা |
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তরমুজ বোঝাই একটি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সাতছড়ি তেলিয়াপাড়া সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল ভোররাতে ওই সড়কে টহল দেয়। অভিযান চলাকালে একটি তরমুজবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। এছাড়া পাচারে ব্যবহৃত ট্রাক ও ট্রাকভর্তি তরমুজও জব্দ করা হয়েছে। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানি মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।