হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক হেলপার নিহত

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক হেলপার নিহত

এম এ আই সজিব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ লস্করপুর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৪ টায় দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ লস্করপুর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক রাস্তায় দাড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লাবু মিয়া নামের এক ট্রাকের হেলপার মারা যায়।
খবর পেয়ে শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরিতিস্থি নিয়ণত্রনে আনে এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত লাবু মিয়ার ঝিনাইদহের সমেশপুর গ্রামের আলম খন্দকারের ছেলে। ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে। ওসি আরো জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এই সংবাদটি 912 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ