ঢাকা |
প্রকাশিত: ৪:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬
বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়ার সাবেক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের আজীবন সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী ও দুর্দিনের সাথী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি, বৃহত্তর সিলেটের কৃতিসন্তান মরহুম আব্দুল জব্বারের ২৪ তম মৃত্যুবার্ষিকী সৌদিআরবের জেদ্দায় পালিত হয়েছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার রাতে জেদ্দায় হোটেল উডল্যান্ড ফ্যামেলি রেষ্টুরেন্টে আব্দুল জব্বার যুব স্মৃতি সংসদ জেদ্দা সৌদিআরব শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন চিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ জেদ্দা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান দিলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেদ্দা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, সহ-সভাপতি আজমল আলী, ফয়সল আহমদ, উপদেষ্ঠা সদস্য বদরুল আলম, আবদাল মিয়া। এছাড়া বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সহ-সভাপতি আব্দুল লতিফ, সহ-সভাপতি কাওসার আহমদ কয়ছর, আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন আবুল হাসনাত ফুল প্রমুখ। উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ, ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শহীদুর রহমান মিঠু, সহ- সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাতির আহমদ প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।