ঢাকা |
প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৬
এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল উত্তর হাটি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের জমসুর আলীর পুত্র ফারুক মিয়ার সাথে আশিক আলীর পুত্র আব্দুল হাইয়ের বাড়ির সীম-সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত অবস্থায় আব্দুল হাই, আলেয়া, রহমত আলী, নেওয়া বেগম, হারুন মিয়া, পুতুল বেগম, মোস্তফা, জুনাইদ মিয়া, সেলিনা আক্তার, শাহীন মিয়া, খেলা বেগম, সহিদা আক্তার, নাসরিন খান, নুরুল ইসলাম, রাজিব মিয়া, ও রাহেলা খাতুনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।