শ্রীমঙ্গলে সমাপনিতে মাত্র জিপিএ-৫ পেলেন দুইজন

প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

শ্রীমঙ্গলে সমাপনিতে মাত্র জিপিএ-৫ পেলেন দুইজন
শ্রীমঙ্গল প্রতিনিধি
সদ্য প্রকাশিত ২০১৬ সালের ইবতেদায়ি শিক্ষা সমাপনি পরীক্ষায় জিপিএ ৫’পেয়েছেন সিরাজনগর জি জে এম এস ফাজিল মাদ্রাসার দুইজন ছাত্র।সিরাজনগর মাদ্রাসা থেকে সমাপনি পরীক্ষা দেন ৩৪ জন ছাত্র ছাত্রী, ৩৪ জনই পাশ করেছেন বলে জানান এই মাদ্রাসার শিক্ষক।এতে পাশের হার ১০০%।
এতে জিপিএ ৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সিরাজনগর মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ ছাহেব আলীর,ও মাতা, আফিয়া আক্তার (পুতুল) এর তৃতীয় সন্তান মো; হাসান মাহমুদ আব্বাস। (রোল-১৯৬)।
অপর দিকে একই মাদ্রাসার ছাত্র মো; আব্দুল হামিদ (রোল-১৮৩) নামে আরেকজন ছাত্র জিপিএ ৫ পেয়ে উত্তির্ন হয়েছেন।
উল্লেখ্য,শ্রীমঙ্গল উপজেলা থেকে ২১৭ জন ছাত্র-ছাত্রী পাশ করেছেন। এর মধ্যে মাত্র ২টি জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সুত্রে জানা গেছে।
শিক্ষকসহ  সকলের কাছে দোয়া কামনা করেছেন কৃতি ছাত্র আব্বাসের পিতা সিরাজনগর মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ ছাহেব আলী।

এই সংবাদটি 375 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ