শিখা অনির্বাণ ————–আহমদ মারুফ

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

শিখা অনির্বাণ  ————–আহমদ মারুফ

শিখা অনির্বাণ

আহমদ মারুফ ।
‘রমযান মাসে নাযিল করা হয়েছে আল কুরআন মানব জাতির জীবন যাপনের ব্যবস্থা হিসেবে। আর এ গ্রন্থ এমন অকাট্য ও সুস্পষ্ট নির্দেশিকা সম্বলিত, যা সঠিক পথ দেখায় এবং সত্য ও মিথ্যার পার্থক্য পরিস্কার করে দেয়।’ সূরা আল বাকারা : ১৮৫

আল কুরআন মানব জাতির প্রতি বিশ্বস্রষ্টা আল্লাহ্ তায়ালার এক অসীম ও অফুরন্ত অনুগ্রহ। আল কুরআন হলো মানুষের স্রষ্টা, মালিক ও প্রতিপালক মহান আল্লাহর বাণী। এ বাণীতে তিনি গোটা মানব জাতির জীবন যাপনের হিদায়াত বা নির্দেশিকা প্রদান করেছেন। তাই কুরআন জানা ও বুঝা অপরিহার্য।

বড়ই পরিতাপের বিষয়, আমাদের দেশের অনেক মানুষই এ কিতাবের মর্মবাণী সম্পর্কে অবহিত নন। এমনকি মুসলিম সমাজের অবস্থাও করুণ। অনেকেই কুরআন মজীদ পড়তে পারেন, কিন্তু এর মর্ম বুঝতে পারেন না। আবার অনেকেই কুরআন মজীদ পড়তেও শিখেননি। অথচ আল কুরআনই হলো মানুষের জন্যে মহান আল্লাহ্ প্রদত্ত হিদায়াত বা জীবন পরিচালনার নির্দেশিকা।

ছোটবেলায় যাদের কুরআন পড়তে শিখার সুযোগ হয়নি; কিংবা পড়তে পারলেও শুদ্ধ করে পড়তে পারেন না, তাদের জন্য অপূর্ব সুযোগ মাহে রমজান। তাছাড়া আজকাল সহজে ও স্বল্প সময়ে বিশুদ্ধভাবে কুরআন পড়তে শিখার বেশ ক’টি পদ্ধতি আবিষ্কার হয়েছে। এসব পদ্ধতিতে সারাদেশেই কুরআন শিখাবার চেষ্টা চলছে। আপনিও এসব পদ্ধতির ক্লাশে শরীক হয়ে দ্রুত কুরআন পড়তে শিখে নিন।

তাই যারা কুরআনকে আল্লাহ্ প্রদত্ত গ্রন্থ ও জীবন ব্যবস্থা বলে বিশ্বাস করেন, তাদের জীবনের সব চাইতে বড় কর্তব্য হলো আল কুরআনকে বুঝা ও অনুশীলন করা। আর এর মাধ্যমেই আপনি নিজেকে বিকশিত হতে উঠাতে পারেন সাফল্যের শিখরে।

আসুন জানার জন্যে কুরআন পড়ি, বুঝার জন্য কুরআন পড়ি, শিখার জন্যে কুরআন পড়ি।

এই সংবাদটি 1228 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ